News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের
Image

স্ত্রীর গ্রেফতারের পর জঙ্গলে কৃষকের দেহ উদ্ধার, মানসিক অবসাদের অভিযোগ পরিবারের

তেলিয়ামুড়া, ২৮ জুন: রাজধানীর লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক প্রদীপ দাস (৪৬)-এর মৃতদেহ রবিবার সকালে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে প্রদীপ দাসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির কাছের একটি জঙ্গল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

উল্লেখ্য, প্রদীপ দাসের স্ত্রী ঝুমা চৌধুরী সম্প্রতি স্ব-সহায়ক গোষ্ঠীর অর্থনৈতিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হন। কর্মসূত্রে তার স্ত্রী তেলিয়ামুড়ায় থাকতেন।

পরিবারের দাবি, স্ত্রীর গ্রেফতারের ঘটনায় প্রদীপ দাস মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই মানসিক আঘাতের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top