News Flash

  • Home
  • Uncategorized
  • এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
Image

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলীয় সভাপতি আশীষ কুমার সাহা জানান, ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম যেন যথাযথ যাচাই-বাছাই ছাড়া বাদ না যায় এবং খসড়া তালিকা রাজনৈতিক দলগুলির কাছে পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দিয়ে পাঠানো হয়। এই দাবিতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের উদ্দেশে একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে এসআইআর-এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ৩০ মে থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। এই প্রক্রিয়ায় ভোটারদের তথ্য যাচাই, স্থানান্তরিত বা মৃত ভোটারদের তালিকা হালনাগাদ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রদেশ কংগ্রেসের দাবি, বিএলওদের প্রস্তুত করা রিপোর্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকের (ইআরও) কাছে পাঠানোর আগে রাজনৈতিক দলগুলিকে তা পর্যালোচনার সুযোগ দিতে হবে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোনো যোগ্য ভোটারের নাম যেন অন্যায়ভাবে বাদ না পড়ে, সে বিষয়েও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দল।

এদিন সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা আরও জানান, নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরাতেও দেড় মাসব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, রাজ্যের প্রতিটি জেলা, ব্লক ও মণ্ডল স্তরে ধারাবাহিকভাবে অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে। রাজ্যের ৬০টি বিধানসভা এলাকার অন্তর্গত ৩৬৯টি মণ্ডলে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দলীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top