News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
Image

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মহিলার নাম চন্দনা সরকার নম। পরিবারের অভিযোগ, তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে তাঁরই ছেলে লিটন নম। যদিও এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পরিবার সূত্রে জানা গেছে, ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকার একটি ভাড়া বাড়িতে মা ও ছেলে একসঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, ছেলে প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনেরও জানা ছিল।

অভিযোগ, গভীর রাতে চন্দনা সরকার নমকে হত্যা করে তাঁর দেহ বাড়ির পাশের একটি ড্রেনে ফেলে দেওয়া হয়। পরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মৃতার স্বামী জানান, ঘটনার রাতে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল। তখন চন্দনা তাঁকে জানিয়েছিলেন, তাঁর শরীর ভালো নেই। তিনি আরও দাবি করেন, ছেলে দীর্ঘদিন ধরেই মায়ের ওপর নির্যাতন চালাত। পরদিন স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান এবং পরোক্ষভাবে ছেলের বিরুদ্ধেই হত্যার অভিযোগ তোলেন।
মৃতার আত্মীয়স্বজনেরও অভিযোগ, এই মৃত্যুর পেছনে ছেলেরই হাত রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top