News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনাইমুড়িতে মোটরসাইকেল-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; আশঙ্কাজনক এক
Image

সোনাইমুড়িতে মোটরসাইকেল-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; আশঙ্কাজনক এক

আগরতলা, ২৬ জুন: উনকোটি জেলার কুমারঘাট বিধানসভার সোনাইমুড়ি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধারে এগিয়ে যান। খবর পেয়ে কুমারঘাট অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পরে আহতদের কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কৈলাশহর জেলা হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের মতে, দ্রুত উদ্ধারকাজ ও চিকিৎসা ব্যবস্থার ফলে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top