News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র
Image

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির উদ্যোগে ৩৯ নম্বর ওয়ার্ডের (আশ্রম পাড়া) কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। গত ১৬ জুন থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে।

স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন এর সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, এই কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ওআরএস-এর প্যাকেট এবং জিংক ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। সারা রাজ্যের সাথে পশ্চিম জেলায়ও গত ১৬ জুন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। এবিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। ডায়ারিয়া থেকে শিশুদের মুক্ত রাখতে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি এই কর্মসূচির সাফল্য কামনা করেন।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর প্রসনজিৎ লোধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেটর অলক রায়। পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. শঙ্কর রায় বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার শূন্য থেকে পাঁচবছর বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩ লক্ষ জিংক ট্যাবলেট এবং প্রায় ৮২ হাজার ওআরএস-র প্যাকেট বিতরণ করা হবে। আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ওআরএস ও জিংক ট্যাবলেট পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশ্রমপাড়া ইউপিএইসসি’র এমওআইসি ডা. রণিতা ঘোষ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. সুখেন্দু নাথ। অতিথিগণ আনুষ্ঠানিকভাবে শিশুদের মায়েদের ওআরএস-র প্যাকেট এবং জিংক ট্যাবলেট তুলে দেন।

Releated Posts

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

Leave a Reply

Scroll to Top