News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন
Image

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর। এখন থেকে আগরতলার বনমালীপুর পাওয়ার হাউস প্রাঙ্গণে খুব সহজেই গাড়ি চার্জ করা যাবে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর উদ্যোগে এবং এ প্লাস চার্জ সংস্থার সহযোগিতায় রাজ্যের প্রথম ক্যাপেক্স-ভিত্তিক পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে।

এই চার্জিং স্টেশনের বিশেষত্ব হলো, এখানে কোনও কর্মীর সাহায্য ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গাড়ি চার্জ করা যাবে। শুধু মোবাইলে অ্যাপ ইনস্টল করে গাড়ির মডেল নির্বাচন, অনলাইনে পেমেন্ট এবং চার্জিং গান গাড়ির সঙ্গে সংযুক্ত করলেই চার্জিং শুরু হয়ে যাবে। নির্ধারিত পরিমাণ চার্জ সম্পূর্ণ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধও হয়ে যাবে।_ স্টেশনে রয়েছে ৩০ কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জার এবং ৭.৪ কিলোওয়াটের এসি চার্জার। ফলে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক ইলেকট্রিক গাড়িও দ্রুত ও নিরাপদে চার্জ করা সম্ভব হবে।
বর্তমানে ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুধু জ্বালানির খরচ কমায় না, পরিবেশ দূষণও অনেকাংশে হ্রাস করে। তাই সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের জন্য ইলেকট্রিক ভেহিকেল এখন মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই নতুন চার্জিং স্টেশন সেই যাত্রাকে আরও সহজ ও নিশ্চিন্ত করবে।

টিএসইসিএল-এর ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানিয়েছেন, রাজ্যে ইলেকট্রিক গাড়ির ব্যবহার আরও বাড়াতে এবং চার্জিং সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংস্থা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কেন্দ্র সরকারের পিএম ই-ড্রাইভ প্রকল্পের নোডাল এজেন্সি হিসেবে টিএসইসিএল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ৯৪টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে। টিএসইসিএল-এর এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দিনে ত্রিপুরার প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় সহজেই চার্জিং পরিষেবা মিলবে। এতে যেমন ইলেকট্রিক গাড়ি ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে, তেমনি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব ত্রিপুরা গড়ার পথও আরও সুগম হবে।

Releated Posts

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

নাগাল্যান্ডের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন: নাগাল্যান্ড সরকারের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার পিক্টো শোহে-র সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হলেন মন্ত্রী রতন…

ByByReshmi Debnath Jun 24, 2026

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

Leave a Reply

Scroll to Top