News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
Image

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওপেন কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, ধর্মনগরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক জগদীশ চক্রবর্তী। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক রক্তদাতা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবার অন্যতম মাধ্যম হিসেবে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে নিয়মিত ও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এদিনের কর্মসূচি সফল করতে উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর, হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন, তেজস্বী ও বেটার ওয়ার্ল্ড সংস্থা গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদ, আগরতলার আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এক ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সকল সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।” রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

Releated Posts

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top