News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
Image

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে বসবাস এবং স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত সুবল দেবনাথ দীর্ঘ কয়েক বছর ধরে নিজের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে বসবাস করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

অভিযোগ, শুধু সুবল দেবনাথই নন, তাঁর বাড়ির পাশের আরও এক ব্যক্তি একইভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন। সম্প্রতি সুবল দেবনাথ তাঁর বাড়ির পাশে একটি পাকা দেওয়াল নির্মাণ করেছেন। স্থানীয়দের দাবি, বিষয়টি এলাকার চেয়ারপার্সন সুকুময় সাহার নজরে এলেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

এলাকার সচেতন নাগরিকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুবল দেবনাথের কর্মকাণ্ডে ক্ষোভ থাকলেও তাঁর প্রভাবের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে সুবল দেবনাথ ক্যামেরার সামনে সরকারি জমিতে বসবাসের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়। তবে কোন প্রভাব বা কার মদতে তিনি সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করছেন, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষ রাজ্য সরকার এবং আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিষয়টি তদন্ত করে সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top