News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের
Image

ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম হন ৬০ বছর বয়সি ললিত দেববর্মা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাল্লুকটি তার বাম পায়ের উপরের অংশে কামড়ে মাংস ছিঁড়ে নিয়ে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পরপরই বিএসএফের সহায়তায় আহত ললিত দেববর্মাকে দ্রুত কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ক্ষতস্থানে আট থেকে দশটি সেলাই দেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলায় পাঠিয়ে দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি ভাল্লুক দারোগামুড়া, শরৎ চৌধুরী পাড়া এবং দাঁইগ্যা বাড়ি এলাকায় অবাধে বিচরণ করছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় রাতের বেলায় প্রাণীটিকে প্রায়ই ঘোরাফেরা করতে দেখা যায়। এর আগেও প্রায় এক মাস আগে দাঁইগ্যা বাড়ি এলাকার এক মহিলার ওপর হামলা চালিয়েছিল একই ভাল্লুক। সেই হামলায় গুরুতর আহত ওই মহিলা এখনও শয্যাশায়ী বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা রাকেশ দেববর্মা জানান, বারবার বনদপ্তরকে বিষয়টি অবহিত করা হলেও এখনও পর্যন্ত ভাল্লুকটিকে আটক বা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। তিনি আরও দাবি করেন, আহত ললিত দেববর্মার চিকিৎসার সমস্ত খরচ বনদপ্তরকে বহন করতে হবে। পাশাপাশি আত্মরক্ষার স্বার্থে যদি ভবিষ্যতে গ্রামবাসীদের হাতে ভাল্লুকটি মারা যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যেন কোনও আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেই দাবিও জানান তিনি।

এদিকে একের পর এক হামলার ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলিতে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত ভাল্লুকটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

গোমতী জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 28, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top