News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি
Image

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাগানের শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, মাত্র নয় মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাগানের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।

শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে। তাঁর উদ্যোগে শ্রমিকদের নানা সমস্যার সমাধান হওয়ায় কর্মপরিবেশেরও উন্নতি হয়েছে। তাই হঠাৎ করে তাঁকে বদলির সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানান, বর্তমানে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের উপর প্রায় ১৬০টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। তাদের আশঙ্কা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে চলমান উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকরা ফটিক জমাতিয়ার বদলির আদেশ পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় আগামী ১২ জুন থেকে কর্মবিরতি কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top