News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
Image

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে হাজিরা দেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিত সিনহা এবং আইনজীবী পূজন বিশ্বাস।

জানা গেছে, ২০২০ সালে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন রাজভবনের সামনে কংগ্রেসের পক্ষ থেকে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়। মামলায় মোট চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারা হলেন আইনজীবী পূজন বিশ্বাস, কৈলাশহরের বিধায়ক বীরজিত সিনহা, বর্তমান বিজেপির রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক এবং সম্রাট রায়।

মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার অভিযুক্তদের মধ্যে পূজন বিশ্বাস ও বীরজিত সিনহা আদালতে হাজিরা দেন। তবে অপর দুই অভিযুক্ত সুবল ভৌমিক এবং সম্রাট রায় এদিন আদালতে উপস্থিত হননি বলে জানা গেছে। আদালত সূত্রে খবর, মামলার শুনানি শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top