News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে আতঙ্ক হকার্স কর্নারে, অল্পের জন্য রক্ষা পেল ব্যবসা প্রতিষ্ঠানগুলি
Image

আগুনে আতঙ্ক হকার্স কর্নারে, অল্পের জন্য রক্ষা পেল ব্যবসা প্রতিষ্ঠানগুলি

আগরতলা, ৫ জুন: অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলা শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হকার্স কর্নার। আজ ওই এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিটের পর আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দমকল বাহিনী ও বিদ্যুৎ দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নেমে পড়ে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

ব্যস্ত বাণিজ্যিক এলাকায় সারিবদ্ধভাবে অসংখ্য দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে দ্রুত পদক্ষেপের ফলে কোনো প্রাণহানি বা বড় আর্থিক ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Releated Posts

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top