News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের
Image

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত পাঁচদিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দা গোপাল মহাজন জানান, বারবার মুহুরীপুর বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও অধিকাংশ সময় ফোন ধরা হয় না। এমনকি বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জানানো সত্ত্বেও দপ্তরের পক্ষ থেকে কোনও কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়নি বলে অভিযোগ।

এলাকাবাসীর দাবি, মধুলা সর্দার পাড়ার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তা দিয়েই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সাধারণ মানুষদের দৈনন্দিন যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বর্ষার সময় দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, জরুরি অবস্থায় রোগী নিয়ে যাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বাসিন্দাদের আরও অভিযোগ, মুহুরীপুর সাব-সেন্টারের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, দপ্তরে ফোন করা হলেও সাড়া মেলে না। এমনকি কিছু কর্মী মদ্যপ অবস্থায় অফিসে থাকেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসী শান্তিরবাজার মহকুমা শাসক, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top