News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা
Image

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। গত দুদিনের টানা বৃষ্টিতে সাগরের পার্শ্ববর্তী বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ফসল ঘরে তোলার আগেই প্রায় দু’ থেকে আড়াই হাজার কৃষকের কানি কানি জমির ফসল নষ্ট হওয়ার ভয় দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে সোমবার সোনামুড়া-আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে বসেন ক্ষুব্ধ কৃষকরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় পথচলতি যানবাহন ও
যাত্রীদের।

বর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার ওসি তাপস দাস। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ড্রেজার এনে অস্থায়ী বাঁধ খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারেন। ওসির আশ্বাস ও প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্ট হয়ে অবরোধ প্রত্যাহার করেন কৃষকরা।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top