News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস
Image

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে হাঁটু থেকে কোমর সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

শহরের রাস্তা-ঘাট, বাজার এলাকা এবং আবাসিক অঞ্চলের বহু অংশ জলের নিচে তলিয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেক এলাকায় ঘরবাড়িতেও জল ঢুকে পড়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন কৈলাসহর পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন নীতিশ দে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষসহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। তারা বিভিন্ন প্রভাবিত এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে নীতিশ দে জানান, অতিবৃষ্টির জেরেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই নিকাশি নালাগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এবং দ্রুত জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থাও করা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে বন্যার কোনো আশঙ্কা নেই।

পুর কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হলেও দ্রুত জল নিষ্কাশনের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top