News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন
Image

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলেন সাংবাদিকদের একটি সম্মিলিত প্রতিনিধি দল।

মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দলটি লিখিতভাবে তাদের উদ্বেগের কথা তুলে ধরে। ডেপুটেশনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাচার, ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ, গাঁজা, জুয়া চক্র, বেআইনি মদ, বার্মিজ সিগারেট এবং গরু পাচারের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, অসম ও মিজোরাম সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে এসব বেআইনি পণ্য উত্তর জেলায় প্রবেশ করছে। বিশেষ করে বার্মিজ সিগারেট ও গরু সংগঠিত চক্রের মাধ্যমে উত্তর জেলা পেরিয়ে ঊনকোটি জেলা ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পাচার করা হচ্ছে।

ডেপুটেশনে আরও বলা হয়, দামছড়া, পানিসাগর, কাঞ্চনপুর, পেঁচারথল, কুমারঘাট এবং কৈলাশহর এলাকাকে পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, কিছু অসাধু ব্যক্তি সম্মানজনক পেশার আড়ালে থেকে এই বেআইনি চক্র পরিচালনা করছে বলেও অভিযোগ তোলা হয়। তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর
আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বেআইনি পাচার রোধে দ্রুত তদন্ত শুরু করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অবিনাশ রাই প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের সদস্যরা গোটা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন।

Releated Posts

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top