News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:
মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আচমকা ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বাড়িঘর, রাস্তা ও যানবাহনের ওপর আছড়ে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলাবৃষ্টির প্রভাবে একাধিক বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মিঠুন বণিকের বাড়ির ছাদে শিলার আঘাতে একাধিক ছিদ্র তৈরি হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, একটি বড় গাছ ভেঙে পড়ে একটি বাড়ির অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঝড়ের দাপটে বহু এলাকায় বিদ্যুতের খুঁটি ও তারের ওপর গাছ পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। বিশেষ করে পশ্চিম পিলাক কলোনি বাজার এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি বলে জানা গেছে। বেশ কিছু রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, খবর দেওয়া সত্ত্বেও দীর্ঘ সময় পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে এলাকাবাসী নিজেরাই উদ্ধারকাজে নামেন। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে। মিঠুন বণিক জানান, তাঁর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এবং দ্রুত সহায়তা প্রয়োজন।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ দপ্তর, পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষ একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে জেলা প্রশাসনের তরফে কত দ্রুত স্থায়ী সমাধান ও সহায়তা মেলে, এখন সেটাই দেখার।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top