News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের
Image

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল অটো শ্রমিকরা। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ইলেকট্রিক ইউনিয়নের উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

অভিযোগ, ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ প্রতিদিন অটো শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছেন, যার ফলে শ্রমিকরা চরম সমস্যার মুখে পড়েছেন। এদিন ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা প্রভারি লিটন পাল জানান, দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলায় শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং বাধ্য হয়েই থানার দ্বারস্থ হয়েছেন।

ডেপুটেশনের মাধ্যমে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অটো শ্রমিকদের উপর এই ধরনের হয়রানি ও জুলুমবাজি বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর সকলের।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top