News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত
Image

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকার একাধিক পানবাগান। ঝড়ের তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বটতলী গ্রাম পঞ্চায়েতের পানচাষীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানচাষী অর্জুন দে’র বাগান প্রায় সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। একইভাবে চাষী দিলীপ দাসের পানবাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তের ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষতির কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অর্জুন দে। তিনি বলেন, “ঝড়ের কয়েক মিনিটেই সব শেষ হয়ে গেল, এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।” অন্যদিকে দিলীপ দাসও একই সুরে জানান, “বাগানটাই ছিল একমাত্র ভরসা, এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।”

এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই চাষীই ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা না হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের আশা, দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেবে সরকার।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top