News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুহুরীপুরে দোকানে চুরি, নগদ ৫০ হাজার টাকা লুট, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর
Image

মুহুরীপুরে দোকানে চুরি, নগদ ৫০ হাজার টাকা লুট, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৪ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর আর এফ এলাকার শংকরপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, নিশিকুটুম্বের একটি দল রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানের কেশবাক্স ভেঙে প্রায় ৫০ হাজার টাকা নগদ সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
শুক্রবার সকালে দোকান খুলতে এসে মালিক প্রশান্ত কর্মকার দেখতে পান দোকানের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। এরপরই তিনি চুরির বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়দের অবহিত করেন।

ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। তবে এলাকাবাসীর একাংশ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বাড়লেও পুলিশ যথাযথ নজরদারি করছে না।

এছাড়াও স্থানীয়দের একাংশের অভিযোগ, পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগও রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন দোকান মালিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top