News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন
Image

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা ১১ তেলিয়ামুড়া-মহারানীপুর এডিসি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে দেখা গেল চূড়ান্ত প্রস্তুতির চিত্র।

সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আগত ভোট কর্মীরা ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ইভিএম মেশিন, নির্বাচনী কাগজপত্রসহ অন্যান্য সরঞ্জাম সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।

তবে এই প্রস্তুতির মাঝেই বিতর্কের কেন্দ্রে উঠে আসেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অভিযোগ, নির্বাচন সংক্রান্ত মৌলিক তথ্য প্রকাশে তিনি সংবাদমাধ্যমের সামনে অক্ষমতা প্রকাশ করেন। সাংবাদিকরা বারবার অনুরোধ করেও ভোটার সংখ্যা, পোলিং স্টেশনের সংখ্যা বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি। এমনকি বিষয়টি এড়িয়ে যেতে তাঁকে হাত জোড় করে অনুরোধ করতে দেখা যায়।

রিটার্নিং অফিসারের এই আচরণ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার এই নীরবতা কি শুধুই আনুষ্ঠানিক সীমাবদ্ধতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ—তা নিয়ে জল্পনা বাড়ছে।

এদিকে, নির্বাচনকে ঘিরে আগেই নানা আশঙ্কার আবহ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রশাসনের এই ভূমিকা উদ্বেগ আরও বাড়াচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, ১১ তেলিয়ামুড়া-মহারানীপুর এডিসি আসনে মোট ভোটার সংখ্যা ৩১,৭৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫,৮০০ এবং মহিলা ভোটার ১৫,৯৬৭ জন। এই আসনে মোট ৪৮টি পোলিং স্টেশন রয়েছে।

আগামীকালের ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন কতটা প্রস্তুত, তা এখন দেখার বিষয়।

Releated Posts

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

এডিসি নির্বাচন: ইভিএম নিয়ে গন্তব্যে রওনা ভোটকর্মীরা, কড়া নিরাপত্তা ব্যবস্থা

শান্তিরবাজার, ১১ এপ্রিল: আগামীকাল ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top