News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে আইনি সহায়তা দেবে তৃণমূল: মুখ্যমন্ত্রী
Image

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে আইনি সহায়তা দেবে তৃণমূল: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ মার্চ (আইএএনএস): বিচারাধীন প্রক্রিয়ায় যেসব ভোটারের নাম বাদ পড়বে, তাঁদের আইনি সহায়তা দেবে তৃণমূল কংগ্রেস—এ কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এক নির্বাচনী সভায় তিনি বলেন, “যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য আমরা আইনজীবীর ব্যবস্থা করব। তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে থাকবে।”

উল্লেখ্য, এর আগের দিন নির্বাচন কমিশন জানিয়েছিল, বিচারাধীন ৬০ লক্ষ মামলার মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ১৯টি আপিল ট্রাইব্যুনালের যেকোনও একটিতে আবেদন করতে পারবেন।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের মহিলাদের বিশেষ ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, “ওরা যতই আক্রমণ করুক, শেষ পর্যন্ত জিতবে তৃণমূলই। এই লড়াইয়ে মহিলাদের এগিয়ে আসতে হবে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনে জিততে বিজেপি যে কোনও পর্যায়ে যেতে পারে। “কোভিডের সময় যেমন লকডাউন করা হয়েছিল, তেমন কিছু করতেও পারে। তবে আমরা লড়াই করতে জানি,” বলেন তিনি।

আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনকে তিনি “কুরুক্ষেত্রের মহাযুদ্ধ” বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পাণ্ডবদের প্রতিনিধিত্ব করছে, আর বিজেপি কৌরবদের।

এছাড়াও, এলপিজি বুকিংয়ের নিয়ম নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শুনেছি এখন ২৫ দিনের আগে গ্যাস বুক করা যায় না। এটা সত্যি কিনা জানি না। কিন্তু যদি হয়, তাহলে মানুষ সমস্যায় পড়বে।”

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

‘ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা তৈরি করা হয়েছে, আগেই জবাব দিতে পারতেন’: শাহকে পাল্টা আক্রমণ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০ জুলাই সংসদ অভিযান চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 12, 2026

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top