News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনোনয়ন পর্বে বিজেপির অতিথি তালিকা ঘিরে জোর চর্চা, সর্বত্র শীর্ষ নেতৃত্বের মোতায়েন
Image

মনোনয়ন পর্বে বিজেপির অতিথি তালিকা ঘিরে জোর চর্চা, সর্বত্র শীর্ষ নেতৃত্বের মোতায়েন

আগরতলা, ২৫ মার্চ: আগামী ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে বিজেপির মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে প্রকাশ্যে এসেছে অতিথি তালিকা।

এই তালিকা অনুযায়ী, ২৮টি জেলার প্রতিটি কেন্দ্রেই মনোনয়ন পর্বে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন কেন্দ্রে অংশ নেবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে খবর, এই উপস্থিতি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল স্তরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top