News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিতার অভিযোগ ঘিরে উত্তেজনা, থানায় পাল্টা হাজির পরিবারের সদস্যরা
Image

পিতার অভিযোগ ঘিরে উত্তেজনা, থানায় পাল্টা হাজির পরিবারের সদস্যরা

শান্তির বাজার, ২৪ মার্চ : পিতার দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার বাইখোড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের বিরুদ্ধে পাল্টা বক্তব্য জানাতে মঙ্গলবার বাইখোড়া থানার দ্বারস্থ হলেন অভিযুক্ত পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণ অনুযায়ী, বাইখোড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন মরনসুর পাড়া এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র মিত্র বিলোনিয়া থানায় তাঁর সহধর্মিণী, মেয়ে ও ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, পরিবারের সদস্যরা তাঁকে শারীরিকভাবে আঘাত করেছেন।

তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এদিন থানায় উপস্থিত হয়ে দুলাল চন্দ্র মিত্রের মেয়ে, চিকিৎসক রাখি মিত্র জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত। পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক দুলালবাবুর অতিরিক্ত মদ্যপানের ফলে শরীরে নানা জটিল রোগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে লিভারজনিত সমস্যার কারণে শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে।

রাখি মিত্র আরও জানান, এই শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তাঁর পিতাকে বহিরাজ্যেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই রক্ত জমাট বাঁধার সমস্যাকেই মারধরের প্রমাণ হিসেবে দেখিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন, যা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

পরিবারের দাবি, তাঁরা শুধু চান দুলাল চন্দ্র মিত্র মদ্যপান থেকে বিরত থেকে সুস্থ জীবনযাপন করুন। তাঁর চলাফেরা বা ব্যক্তিগত জীবনে পরিবারের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয় না বলেও দাবি করেন তাঁরা। এমনকি, অভিযোগ দায়েরের দিন তিনি নিজেই অটো ভাড়া করে বিলোনিয়া থানায় গিয়েছিলেন বলেও উল্লেখ করেন পরিবারের সদস্যরা।

দীর্ঘ সময় ধরে বাইখোড়া থানায় আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি মিত্র জানান, যেখানেই মামলা দায়ের হয়েছে, সেখানেই আইনি প্রক্রিয়া চলুক। একইসঙ্গে তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের দাবি জানান।

এদিকে, গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। একজন পিতার বিরুদ্ধে এমন অভিযোগ এবং তার জেরে সন্তানদের থানায় আসতে হওয়ায় প্রশ্ন উঠছে সামাজিক মহলে। বর্তমানে সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও তদন্তের অগ্রগতির দিকে।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top