News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অটোচালক খুনের ঘটনাকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তারের দাবিতে খিলপাড়ায় রাস্তা অবরোধ
Image

অটোচালক খুনের ঘটনাকে ঘিরে উত্তেজনা, গ্রেপ্তারের দাবিতে খিলপাড়ায় রাস্তা অবরোধ

আগরতলা, ২৩ মার্চ: গত ১৫ মার্চ উদয়পুরের খিলপাড়া এলাকার বাসিন্দা তথা অটোচালক সুখেন লোধের খুনের ঘটনার প্রতিবাদে আজ সকালে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে খিলপাড়া বাজার এলাকায় উদয়পুর-কাঁকড়াবন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর ফলে ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, খুনের ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

অন্যদিকে, নিহত সুখেন লোধের স্ত্রীর অভিযোগ, পুলিশ এই খুনের মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে এক পুলিশ আধিকারিকের পারিবারিক সম্পর্ক রয়েছে, যার জেরে তদন্তে গাফিলতি করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি।

পুলিশ সূত্রে জানানো হয়, ইতিমধ্যেই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড়া হবে না বলেও আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা।পুলিশের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত গ্রেপ্তার না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top