News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ধর্ষণ মামলায় সাজার হার ২২ শতাংশ, বিধানসভায় তথ্য
Image

ত্রিপুরায় ধর্ষণ মামলায় সাজার হার ২২ শতাংশ, বিধানসভায় তথ্য

আগরতলা, ২১ মার্চ : গত তিন বছরের নিরিখে ত্রিপুরায় ধর্ষণ মামলায় সাজার হার মাত্র ২২ শতাংশ। বিধানসভায় সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের তারকাচিহ্নবিহীন প্রশ্নের জবাবে আইন দফতর জানিয়েছে, গত তিন বছরে ৭৫৮টি ধর্ষণ মামলায় রায় ঘোষণা হয়েছে। তার মধ্যে ১৬৭টি মামলায় আসামীর সাজা হয়েছে।

আইন দফতর জানিয়েছে, ত্রিপুরার আদালত গুলিতে বর্তমানে ধর্ষণ সংক্রান্ত মোট ৪৫৭ টি মামলা বিচারাধীন রয়েছে। তার মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে ৫৯ টি আর রাজ্যের জেলা এবং নিম্ন আদালতগুলিতে ৩৯৮টি মামলার বিচার চলছে। দফতর আরও জানিয়েছে, গত তিন বছরে রাজ্যে ধর্ষণ সংক্রান্ত মোট ৭৫৮ টি মামলার রায় ঘোষণা হয়েছে। তার মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে ২১৮ টি এবং রাজ্যের জেলা এবং নিম্ন আদালতগুলিতে ৫৪০ টি মামলার রায় ঘোষণা হয়েছে। এর মধ্যে মোট ১৬৭টি মামলায় আসামীদের সাজা হয়েছে। তাতে ত্রিপুরা উচ্চ আদালতে ৯৪টি এবং রাজ্যের জেলা এবং নিম্ন আদালতগুলি ৭৩ টি মামলার রায় দিয়েছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top