News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভা অভিযান ঘিরে উত্তেজনা: পুলিশের সঙ্গে বাম সংগঠনের ধস্তাধস্তি, উত্তর গেটে মিছিল আটকালো পুলিশ
Image

বিধানসভা অভিযান ঘিরে উত্তেজনা: পুলিশের সঙ্গে বাম সংগঠনের ধস্তাধস্তি, উত্তর গেটে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ১৮ মার্চ: কৃষক, জুমিয়া, ক্ষেতমজুরদের ১২ দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বরা। এদিন সংগঠনের কার্যকতারা মিছিল করে রাজভবনের উদ্দেশ্য রওয়না দিয়েছিলেন। কিন্তু মিছিল বিধানসভা অভিমুখে এগোতে গেলে পুলিশ তা আটকানোর চেষ্টা করে। এক সময় বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ উত্তর গেট সংলগ্ন এলাকায় মিছিল আটকে দেয়। কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিতে বাম নেতা পবিত্র কর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতা পবিত্র কর বলেন, শান্তিপূর্ণ মিছিল সংঘটিত করার জন্য সংগঠনের তরফ থেকে অনেকদিন আগের থেকেই মুখ্যমন্ত্রী ও প্রশাসনের নিকট চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আজকের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নগ্ন চিত্র ধরা পড়েছে। পুলিশ প্রশাসন মিছিলে আটকে লাঠিচার্জ করেছে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন বাম কর্মী ও সমর্থকরা। তিনি আরও বলেন, সময় কখনো থেমে থাকে না, একদিন না একদিন সব কিছুর বিচার হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top