News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটের মুখে বাংলায় ১৩ জেলাশাসক বদলির নির্দেশ ইসির
Image

ভোটের মুখে বাংলায় ১৩ জেলাশাসক বদলির নির্দেশ ইসির

কলকাতা, ১৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ১৩ জন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-এর বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার বিকেলে জারি হওয়া কমিশনের বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০১৬ ব্যাচের আইএএস অফিসার যতীন যাদবকে কোচবিহারের নতুন জেলাশাসক তথা ডিইও করা হয়েছে। একই ব্যাচের সন্দীপ ঘোষকে জলপাইগুড়ির নতুন জেলাশাসক তথা ডিইও পদে নিয়োগ করা হয়েছে।

উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক তথা ডিইও হয়েছেন ২০১৬ ব্যাচের বিবেক কুমার। সংবেদনশীল মালদহ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ২০১২ ব্যাচের রাজনবীর সিং কপূরকে। অতিসংবেদনশীল মুর্শিদাবাদের নতুন জেলাশাসক তথা ডিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ২০১০ ব্যাচের আর অর্জুন।

নদিয়ার নতুন জেলাশাসক তথা ডিইও হয়েছেন ২০১৫ ব্যাচের শ্রীকান্ত পাল্লি। পূর্ব বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৬ ব্যাচের শ্বেতা আগরওয়ালকে।

কলকাতা উত্তর নির্বাচনী জেলার ডিইও এবং কলকাতা পুরসভার নতুন পুর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ২০০৫ ব্যাচের স্মিতা পাণ্ডে। কলকাতা দক্ষিণ নির্বাচনী জেলার নতুন ডিইও হয়েছেন ২০০৬ ব্যাচের রণধীর কুমার।

কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক তথা ডিইও হয়েছেন ২০০৯ ব্যাচের শিল্পা গৌরিসারিয়া। দক্ষিণ ২৪ পরগনায় একই দায়িত্বে আসছেন ২০১২ ব্যাচের অভিষেক কুমার তিওয়ারি।

দার্জিলিঙের নতুন জেলাশাসক তথা ডিইও করা হয়েছে ২০১৩ ব্যাচের হরিশঙ্কর পানিক্কারকে। আলিপুরদুয়ার জেলার দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের টি. বালাসুব্রহ্মণ্যম।

এর আগে বুধবারই নির্বাচন কমিশন রাজ্যে পাঁচ জন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারেরও বদলির নির্দেশ দেয়। তাঁরা রাজ্যের বিভিন্ন ডিভিশনের নির্দিষ্ট রেঞ্জের দায়িত্বে ছিলেন।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কমিশন দফায় দফায় প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ দিয়ে চলেছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের মতো শীর্ষ আমলাদের বদলির পর এবার মাঝারি স্তরের আধিকারিকদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

সিইও-র দফতরের এক সূত্রের বক্তব্য, বর্তমানে জেলাশাসক, ডিআইজি, পুলিশ সুপার, ডেপুটি কমিশনার স্তরের আধিকারিকদের বদলি চলছে। পরবর্তী পর্যায়ে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-দের মতো নিম্নস্তরের প্রশাসনিক আধিকারিক এবং অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টরদের ক্ষেত্রেও বদলির নির্দেশ আসতে

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top