News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধ নির্মাণ ও ডিআরডব্লিউ নিয়মিতকরণ ইস্যুতে বিধানসভায় সরব বিরোধী, বিস্তারিত জবাবের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

অবৈধ নির্মাণ ও ডিআরডব্লিউ নিয়মিতকরণ ইস্যুতে বিধানসভায় সরব বিরোধী, বিস্তারিত জবাবের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৭ মার্চ: সিপাহিজলা জেলার বক্সনগরে সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ এবং ডিআরডব্লিউ সহ প্রায় ৪০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর নিয়মিতকরণের বিষয় নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ বিধানসভায় শূন্যকালে তা উত্থাপন করেছেন তিনি। জবাবে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন আশ্বাস দিয়েছেন।

এদিন বিষয়টি উল্লেখ করে শ্রী চৌধুরী বলেন, সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ চলছে। এ বিষয়ে ইতিমধ্যেই সোনামুড়া মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। পরবর্তীতে ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ দাস তদন্ত করে ১১ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন জমা দেন।

তিনি অভিযোগ করেন, তদন্ত অনুযায়ী চারজন ব্যক্তি সরকারি খাস জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ করছেন। তারপরও নির্মাণ বন্ধ করা হয়নি। ভবিষ্যতে বক্সনগর বাজার এলাকায় রাস্তা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে, এ অবস্থায় সরকার কি এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলার উদ্যোগ নেবে, প্রশ্ন তোলেন তিনি।

দ্বিতীয় ইস্যু হিসেবে বিরোধী দলনেতা সম্প্রতি আদালতের এক রায়ের প্রসঙ্গ টেনে বলেন, যেখানে আটজন ডিআরডব্লিউ-র পক্ষে নিয়মিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানতে চান, সরকার কি আদালতের এই রায় মেনে প্রায় ৪০ হাজার চুক্তিভিত্তিক কর্মীকেও নিয়মিত করার বিষয়টি বিবেচনা করবে?

উত্তরে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, তিনি ২৩ মার্চ এই বিষয়ে বিস্তারিত জবাব দেবেন। এই মুহূর্তে সব তথ্য আমার কাছে নেই। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পর সঠিকভাবে বিধানসভাকে অবহিত করা হবে, বলেন তিনি।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top