News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল প্রমিলা বাহিনী
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল প্রমিলা বাহিনী

আগরতলা, ১৬ মার্চ: দীর্ঘ একমাস ধরে জগাইবাড়ি এলাকাবাসী জলের সমস্যায় ভুগছেন। একাধিকবার কর্তৃপক্ষের নিকট কথা জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। আজ বাধ্য হয়ে জম্পুইজলা-বিশ্রামগঞ্জ সড়ক অবরোধে সামিল হয়েছন প্রমিলা বাহিনী। অবরোধের যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, জগাইবাড়ি এলাকায় দীর্ঘ একমাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। সংশ্লিষ্ট এলাকায় ডি ডব্লিও এস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়।স্থানীয় জনগণ বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানালেও কেউ কোনও কর্ণপাত করেনি। ফলে জনগন বাধ্য হয়ে আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে। এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে বহু যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদের চরম দুভোর্গ দেখা দেয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ছুটে গিয়েছে এবং অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। অতিসত্বর সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তি করে শেষমেশ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top