News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ, দ্রুত ফল প্রকাশের দাবি পরীক্ষার্থীদের
Image

ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ, দ্রুত ফল প্রকাশের দাবি পরীক্ষার্থীদের

আগরতলা, ১৬ মার্চ: ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে আবারও বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রত্যাশীরা। আজ ফায়ার সার্ভিস দপ্তরের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসে ৩২৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষাও সম্পন্ন হয়। কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরি প্রত্যাশীরা।

তাদের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন অনেক প্রার্থী। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বেকার সমস্যার মধ্যে পড়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিন তিনজনের একটি প্রতিনিধি দল দপ্তরের ডিরেক্টর মেঘা জৈন-এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন। তবে সাক্ষাতের পরও কোনও স্পষ্ট আশ্বাস পাননি বলে অভিযোগ করেন চাকরি প্রত্যাশীরা।

বিক্ষোভকারীরা বলেন, দ্রুত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পাশাপাশি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রী-র কাছে আবেদন জানান বিক্ষোভকারীরা।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top