News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কুলে ভর্তির ফি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ, চাঞ্চল্য
Image

স্কুলে ভর্তির ফি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ, চাঞ্চল্য

বিশালগড়, ১৬ মার্চ: স্কুলে ভর্তির ফি জমা দেওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশালগড়ে। অভিযোগ, প্রায় এক বছর আগে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত টাকা জমা দিলেও এখন বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে সেই টাকা জমা পড়েনি। এই ঘটনাকে ঘিরে আজ সকালে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাতঃবিভাগে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিভাবকদের দাবি, গত বছর বিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দেওয়া হয়েছিল এবং তার রসিদ কপিও তাদের কাছে রয়েছে। কিন্তু সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ জানায় যে ওই টাকা নাকি বিদ্যালয়ের হিসাব অনুযায়ী জমা পড়েনি।

এ নিয়ে সোমবার সকালে বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ উঠতেই প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে। পরে অভিভাবকদের চাপের মুখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বীকার করেন যে রসিদ কপির পুরনো খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকদের দাবি, দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top