News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা
Image

ত্রিপুরায় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা

আগরতলা, ১৬ মার্চঃ আর্থিক চাপের মধ্যেও ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। সোমবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।

২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এদিন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে ১ লক্ষ ২ হাজার ৫৬৩ জন সরকারি কর্মচারী এবং ৮১ হাজার ৬১৯ জন পেনশনভোগী রয়েছেন। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।

তিনি আরও জানান, মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর বছরে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে এই ঘোষণার পরই বিরোধী শিবির থেকে প্রশ্ন তোলা হয়। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানতে চান, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের বাজেট ভাষণে কেন মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়নি।

এছাড়াও বিরোধী দলনেতা রাজ্যে মোট কতজন চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন এবং তাঁদের ক্ষেত্রেও একই ধরনের আর্থিক সুবিধা প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ দাবি করেন।

এ বিষয়ে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বিরোধী সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলির বিস্তারিত জবাব পরে বিধানসভায় দেবেন মুখ্যমন্ত্রী।

সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ১৮২ জন কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কর্মীদের দাবির প্রতি সাড়া দিতে সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top