News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিওয়াইএফআই-এর ১৯তম সদর বিভাগীয় সম্মেলন শুরু, যুব আন্দোলন তীব্র করার আহ্বান
Image

ডিওয়াইএফআই-এর ১৯তম সদর বিভাগীয় সম্মেলন শুরু, যুব আন্দোলন তীব্র করার আহ্বান

আগরতলা, ১৫ মার্চ : নয়া ফ্যাসিবাদী আক্রমণ প্রতিহত করা এবং নেশার বিরুদ্ধে প্রজন্মকে রক্ষা করার আহ্বানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৯তম সদর বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে।

আজ সুপারিবাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সদর বিভাগীয় কমিটির সম্পাদক জয়দীপ রাউৎ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিক বলেন, ত্রিপুরায় বর্তমানে জঙ্গলের রাজত্ব চলছে। বিজেপি সরকারের শাসনকালে গোটা রাজ্যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। এর বিরুদ্ধেই সংগঠন লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্মেলনে যুব সমাজের বিভিন্ন দাবি তুলে ধরে আগামী দিনে কাজ, শিক্ষা এবং নেশার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করার আহ্বান জানানো হয়।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top