News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেঘালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রদেশ কংগ্রেসের, শান্তি বজায় রাখার আহ্বান
Image

মেঘালয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রদেশ কংগ্রেসের, শান্তি বজায় রাখার আহ্বান

আগরতলা, ১২ মার্চ : উত্তর-পূর্বাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। মেঘালয়ের গাড়ো পাহাড় স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ঘটনাবলিকে কেন্দ্র করে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে এক বিবৃতিতে মত প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

বিবৃতিতে তিনি বলেন, আগামী ১০ এপ্রিল গাড়ো হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (জিএইচএডিসি)-এর ৩০ আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে ২৭টি আসন গারো আদিবাসীদের জন্য সংরক্ষিত, দুটি অসংরক্ষিত এবং একটি রাজ্যপাল মনোনীত আসন। গত ১০ মার্চ দুটি অসংরক্ষিত আসনে অ-আদিবাসী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে কিছু আদিবাসী যুবক বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মিছিল ও অশান্তির ঘটনা ঘটে।

তিনি আরও দাবি করেন, পরিস্থিতি এতটাই অবনতির দিকে যায় যে তুরা শহরে একটি পুরনো মসজিদ ভাঙচুর, দোকানপাটে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। বহু বাঙালি পরিবার প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পাশের রাজ্য আসামের দিকে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রদেশ কংগ্রেসের মতে, এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত নয়। বরং দেশজুড়ে তথাকথিত অনুপ্রবেশকারীদের ইস্যুতে যে ধরনের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, তারই প্রভাব উত্তর-পূর্বাঞ্চলেও পড়ছে বলে তারা মনে করে।

একই সঙ্গে তিনি উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক অশান্তির ঘটনাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরাতেও আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

এই পরিস্থিতিতে রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে, যাতে আসন্ন নির্বাচনগুলি সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top