News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিতেন্দ্র ঘনিষ্ঠ নেতা যোগেন্দ্র ত্রিপুরার বিজেপিতে যোগদান
Image

জিতেন্দ্র ঘনিষ্ঠ নেতা যোগেন্দ্র ত্রিপুরার বিজেপিতে যোগদান

আগরতলা, ১২ মার্চ : দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করে বিজেপিতে যোগদান করলেন জিতেন্দ্র চৌধুরীর ঘনিষ্ঠ নেতা যোগেন্দ্র ত্রিপুরা। আজ আনুষ্ঠানিকভাবে তিনি ভারতীয় জনতা পার্টি দলে যোগ দেন। তাঁকে বিজেপি দলে বরণ করে নেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

সাংবাদিক সম্মেলন করে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, সাব্রুমের কলাছড়া এলাকার বাসিন্দা যোগেন্দ্র ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গণমুক্তি পরিষদ-এর সাব্রুম বিভাগীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। এছাড়াও তিনি পূর্বে ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সাব্রুম মহকুমা কমিটির সদস্য ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে অনুষ্ঠিত ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে তিনি প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এদিন তাকে বিজেপি দলে বরণ করে নেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ পিলাক জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, বিধায়ক মাইলাফ্রু মগ এবং প্রদেশ মিডিয়া কো-ইনচার্জ রঘুরাজ বড়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top