News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ১২ মার্চ নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
Image

ধর্মনগরে ১২ মার্চ নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

ধর্মনগর, ১০ মার্চ : উত্তর ত্রিপুরার ধর্মনগরে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এই উপলক্ষে সোমবার ধর্মনগরের মিশন রোডে রাজু দাসের বাসভবনে অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাথ মিশনের সর্বভারতীয় সভাপতি প্রণব কুমার নাথ, ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি প্রণয় নাথসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তারা জানান, নাথ সমাজের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলন উপলক্ষে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, যোগাসন প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়াও নাথ যোগী জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top