News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালিতে বিজেপিতে গণযোগদান
Image

এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালিতে বিজেপিতে গণযোগদান

আগরতলা, ৯ মার্চ : আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রাম পাড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক জয় বাহাদুর রুপিনী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।

সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একযোগে বিজেপিতে যোগদান করেন ১১২টি পরিবারের মোট ২৮৪ জন ভোটার। তারা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের দলের পক্ষ থেকে স্বাগত জানান মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্ব।

যোগদানকারীদের মধ্যে অনেকেই এতদিন তিপ্রা মথা দল, সিপিআই(এম), কংগ্রেস এবং আইপিএফটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নের ধারাকে সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

স্থানীয় বিজেপি নেতৃত্বদের মতে, এই গণযোগদান পাহাড়ি এলাকায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top