News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বিবাহ-পূর্ব আলোচনা চক্র, উদ্যোগে ত্রিপুরা মহিলা কমিশন
Image

আগরতলায় বিবাহ-পূর্ব আলোচনা চক্র, উদ্যোগে ত্রিপুরা মহিলা কমিশন

আগরতলা, ৭ মার্চ: ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় আগরতলার ডিএম ও কালেক্টর অফিসে যুবক–যুবতীদের নিয়ে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা এবং পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।

ছেলে-মেয়েদের বৈবাহিক জীবন যাতে শান্তিপূর্ণ ও সুস্থ হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবক-যুবতীদের বিবাহ-পূর্ব প্রস্তুতি, পারিবারিক দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়া নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।

এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা বলেন, বর্তমান সমাজে বিবাহের পর স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির মধ্যে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যার সৃষ্টি হচ্ছে, যা সমাজ ব্যবস্থার উপরও প্রভাব ফেলছে। এই ধরনের সমস্যা ও পারিবারিক অশান্তি কমানোর লক্ষ্যেই মহিলা কমিশন রাজ্যের প্রতিটি জেলায় এ ধরনের আলোচনা চক্রের আয়োজন করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বিবাহিত জীবন যাতে সুখী ও সুন্দর হয় এবং পারিবারিক বন্ধন মজবুত থাকে, সে বিষয়ে যুবক-যুবতীদের সচেতন ও পরামর্শ দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনগুলোতে রাজ্যের প্রতিটি জেলায় এ ধরনের সচেতনতামূলক আলোচনা চক্রের মাধ্যমে গার্হস্থ্য হিংসা কমানোর দিকেও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top