News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরহিত্যে ভার্চুয়াল দিশা বৈঠক
Image

খোয়াইয়ে সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরহিত্যে ভার্চুয়াল দিশা বৈঠক

আগরতলা, ৬ মার্চ: খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেবী দেববর্মনের পৌরহিত্যে ভার্চুয়ালি একটি দিশা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অবেদানন্দ বৈদ্য, জেলার দুই মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট, ছয়টি ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।

বৈঠকে সাংসদ কৃতি দেবী দেববর্মন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজকর্মের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং কাজের গতি বাড়ানোর উপর জোর দেন।

এদিন বৈঠকে জাতীয় সড়ক নির্মাণের ধীরগতির বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশও দেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top