News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে অমরপুরে দুই দোকানে চুরির ঘটনা, ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ
Image

একই রাতে অমরপুরে দুই দোকানে চুরির ঘটনা, ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ

আগরতলা, ৫ মার্চ: গোমতী জেলার অমরপুর শহরে একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে শহরের একটি দোকানে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।

অপরদিকে, একই রাতে অমরপুর মোটরস্ট্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ছোট চায়ের দোকানেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে দোকান মালিকরা বিষয়টি জানতে পেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোটরস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সদস্যরা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বীরগঞ্জ থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে।

একই রাতে পরপর দুটি চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোরদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top