News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক কাজের পরিদর্শনে লখনউ সফরে ত্রিপুরার সাংবাদিক দল
Image

কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক কাজের পরিদর্শনে লখনউ সফরে ত্রিপুরার সাংবাদিক দল

আগরতলা, ০৫ মার্চ: প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আগরতলার উদ্যোগে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ শহরে ‘পরিদর্শন সফরে’ (প্রেস ট্যুর) যাচ্ছেন রাজ্যের একদল সাংবাদিক। আগরতলা থেকে ৫ মার্চ রওয়ানা দিয়ে ১১ মার্চ পুনরায় ফিরে আসবে এই দলটি। পিআইবি নিয়মিত ভাবে সাংবাদিকদের তথ্যসমৃদ্ধ করতে ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি দেখার সুযোগ করে দিতে এই ‘প্রেস ট্যুর’র আয়োজন করে।

এবারকার সফরে দলটি উত্তরপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সরেজমিনে পরিদর্শন করবে। তাছাড়া পর্যটন কেন্দ্র হিসেবে অযোধ্যার উন্নয়নের রূপরেখা অনুধাবন করা, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এন.এইচ.এ.আই.) বিভিন্ন প্রকল্প ও এক্সপ্রেসওয়ে পরিদর্শন করা, ভারতীয় রেলের গবেষণা, নকশা ও মান সংস্থা (আর.ডি.এস.ও.) পরিদর্শন, লখনউ মেট্রো’র পরিবহণ ব্যবস্থা ঘুরে দেখা, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচ.এ.এল.)-এর কাজ সম্পর্কে জানা, ‘এক জেলা এক পণ্য’ উদ্যোগের অংশ হিসেবে হস্তশিল্প ‘চিকনকরি’ কেন্দ্রগুলো পরিদর্শন করবে।

সাংবাদিকদের এই দলে ত্রিপুরা ভবিষ্যত পত্রিকার সম্পাদক চন্দ্রা রায়, জাগরণ-এর সম্পাদক সন্দীপ বিশ্বাস, ত্রিপুরা অবজার্ভার-এর সাংবাদিক অভিজিত নাথ, নর্থইস্ট কালার্স-এর সংবাদ প্রতিনিধি শ্যামলকৃষ্ণ রায়চৌধুরি, নিউজ ভ্যানগার্ড’র বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী, নিউজ টুডে’র সাংবাদিক চন্দ্রিমা সরকার এবং ত্রিপুরা টাইমসের বার্তা সম্পাদক জয়দীপ চক্রবর্তী আছেন। সফরে পরিচালন কর্মকর্তা হিসেবে থাকছেন পিআইবি গুয়াহাটির (এনইজেড) অতিরিক্ত মহাপরিচালক শ্রী কৃপাশংকর যাদব।

এই সফর সাংবাদিকদের জন্য দেশের উন্নয়নমূলক কাজের বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রে এবং তথ্যভিত্তিক প্রতিবেদনের একটি সুযোগ হিসেবে পরিগণিত হবে। সফরের শেষে তাঁরা প্রতিটি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top