News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই
Image

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

কৈলাসহর, ৫ মার্চ: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। ফটিকরায় থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের লালডহর গ্রামের বাসিন্দা টোটন দেবনাথের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে ঘরের প্রায় সব জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কুমারঘাট ও কাঞ্চনবাড়ি থেকে দমকল বাহিনীর দুটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরে থাকা কোনও জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রয়োজনীয় নিত্যব্যবহার্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন লাগার খবর দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি তাদের।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top