News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ রামনগরে ঝুলন্ত অবস্থায় ১৪ বছরের নাবালিকার দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা
Image

দক্ষিণ রামনগরে ঝুলন্ত অবস্থায় ১৪ বছরের নাবালিকার দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ: রাজধানীর দক্ষিণ রামনগর এলাকায় এক ১৪ বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুন না আত্মহত্যা—তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, মৃতা নাবালিকার বয়স ১৪ বছর এবং সে সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি সাব্রুমের পশ্চিম জলাফা এলাকায়। গত প্রায় পাঁচ মাস ধরে সে দক্ষিণ জয়নগরের জয়সুন্দরী জে বি স্কুলের সামনে মনি দেব নামে এক ব্যক্তির বাড়িতে থাকত। পরিবার সূত্রে জানা যায়, নাবালিকার বাবা টুটন দেবনাথ দিনমজুরের কাজ করেন এবং মা জয়ন্তী দেবনাথ বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

বৃহস্পতিবার দক্ষিণ রামনগরের জয়সুন্দরী জে বি স্কুলের সামনে নাবালিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top