News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামচন্দ্রঘাটে যুব মোর্চা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, আহত দুই
Image

রামচন্দ্রঘাটে যুব মোর্চা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, আহত দুই

আগরতলা, ৫ মার্চ: রামচন্দ্রঘাটে যুব মোর্চার সভাপতির বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনায় আহত হয়েছেন রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রুপক ঘোষ এবং তাঁর বৃদ্ধা মা মীরা ঘোষ। আহত অবস্থায় দু’জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ প্রায় শতাধিক তিপ্রা মথা কর্মী-সমর্থক রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতি রুপক ঘোষের বাড়িতে হামলা চালায়। হামলার সময় রুপক ঘোষকে মারধর করা হয় এবং তাঁর মা মীরা ঘোষও হামলায় আহত হন।

জানা গেছে, আগামী ৮ মার্চ রামচন্দ্রঘাটে যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। সেই র‍্যালি ব্যর্থ করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
বিজেপি নেতৃত্বের দাবি, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের প্রাক্কালে বিজেপির শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে এ ধরনের হামলা চালানো হচ্ছে। তাদের অভিযোগ, ইতিমধ্যেই তিপ্রা মথা ছেড়ে বহু কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। এর আগেও বিজেপি কর্মী-সমর্থকদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি দুই শরিক রাজনৈতিক দলের মধ্যে বিভেদও ক্রমশ প্রকট হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিশেষ করে এডিসি নির্বাচনের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top