News Flash

  • Home
  • বিদেশ
  • ড্রোন হামলায় দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে আগুন, বাতিল ভিসা ও কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট
Image

ড্রোন হামলায় দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে আগুন, বাতিল ভিসা ও কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট

দুবাই, ৪ মার্চ (আইএএনএস): ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার জেরে কনস্যুলেট ভবনের পাশের একটি পার্কিং এলাকায় আগুন লাগে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, “একটি ড্রোন চ্যান্সেলারি ভবনের সংলগ্ন পার্কিং লটে আঘাত হানে এবং সেখানেই আগুন ধরে যায়। তবে সমস্ত কর্মী নিরাপদ রয়েছেন।”

মঙ্গলবার গভীর রাতে (স্থানীয় সময়) এই ঘটনা ঘটে। এর একদিন আগেই কুয়েত ও রিয়াধে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলিতে হামলার খবর পাওয়া গিয়েছিল। ফলে গোটা অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কনস্যুলেট ভবনের পেছন দিক থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও জরুরি পরিষেবা বাহিনী।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, “ড্রোন-সংক্রান্ত ঘটনার ফলে মার্কিন কনস্যুলেটের কাছে যে আগুন লাগে, তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। জরুরি পরিষেবা দল তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। কোনও হতাহতের খবর নেই।”

পরবর্তীতে সংস্থাটি কনস্যুলেট চত্বরে দমকলের গাড়ি মোতায়েনের ছবিও প্রকাশ করে এবং জানায় যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর দুবাইয়ে মার্কিন কনস্যুলেট ৪ মার্চ পর্যন্ত সমস্ত ভিসা ও কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। মার্কিন প্রশাসন সেখানকার নাগরিকদের কনস্যুলেট চত্বর এড়িয়ে চলার এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে এই হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top