News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিটিএএডিসি কর্মীদের বেতন না মেলায় ক্ষোভ, মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিশানা প্রদ্যোত কিশোরের
Image

টিটিএএডিসি কর্মীদের বেতন না মেলায় ক্ষোভ, মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিশানা প্রদ্যোত কিশোরের

আগরতলা, ৩ মার্চ: টিটিএএডিসি-এর কর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন না মেলায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। মঙ্গলবার  সামাজিক মাধ্যমে লাইভে তিনি অভিযোগ করেন, সরকার ফান্ড না দেওয়ায় হাজার হাজার কর্মী এখনও বেতন পাননি।

তিনি বলেন, হোলির প্রাক্কালে (৩ মার্চ পর্যন্ত) টিটিএএডিসি-র বহু কর্মী ও আধিকারিক বেতন না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন। এটি কর্মীদের জন্যে  সম্পূর্ণ অবিচার। বেতন না পেলে কর্মীরা কীভাবে পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠবেন—প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বেতন সংক্রান্ত ফাইলটি নাকি বর্তমানে ত্রিপুরার জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা-র টেবিলে পড়ে রয়েছে।

প্রদ্যোত কিশোর আরও বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি অবগত কি না, তা তিনি জানেন না। তবে তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর আমলে এ ধরনের পরিস্থিতি কখনও তৈরি হয়নি।
ঘটনাটিকে ‘নৈতিক দুর্নীতি’ বলে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন, যিনি তহবিল আটকে রেখেছেন তার বিরুদ্ধে তীব্র হুশিয়ারি দিয়েছেন তিনি। প্রদ্যোত কিশোর দেববর্মন আরো বলেন, “আমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকলে আমাকে শাস্তি দিন, কিন্তু নিরীহ কর্মচারীদের কষ্ট দেবেন না। তাঁরা সম্পূর্ণভাবে বেতনের ওপর নির্ভরশীল”।

এছাড়া তিনি গ্রাম কমিটি নির্বাচনের প্রসঙ্গও টানেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার পূর্বে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং বিষয়টি নিয়ে তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। আদালতের হস্তক্ষেপেই নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া এগোয় বলে দাবি করেন তিনি।
সব মিলিয়ে টিটিএএডিসি কর্মীদের বেতন ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট কর্মী ও সাধারণ

Releated Posts

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জলস্তর, জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top