News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক শিক্ষিকার কাঁধে দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিপাকে শিশুদের পাঠদান
Image

এক শিক্ষিকার কাঁধে দুই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিপাকে শিশুদের পাঠদান

আগরতলা, ২ মার্চ : রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে মেলাঘর থানার অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের মধুচরণ পাড়া এলাকায়। প্রায় এক কিলোমিটারের ব্যবধানে অবস্থিত দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্তমানে একজন শিক্ষিকার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে, যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মহলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুচরণ পাড়ায় একটি এবং পাশের পাল পাড়ায় আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। গত চার মাস ধরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির কারণে বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনও স্থায়ী শিক্ষিকা নিয়োগ করা হয়নি। ফলে কেন্দ্রটি কার্যত শিক্ষিকাবিহীন অবস্থায় চলছে।

পরিস্থিতি সামাল দিতে মেলাঘর সিডিপিও অফিসের পক্ষ থেকে পাল পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানি দেবনাথকে বঙ্ক বাড়ি কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু একজন শিক্ষিকার পক্ষে প্রতিদিন দুটি পৃথক কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর জেরে ছোট ছোট শিশুদের নিয়মিত পাঠদান ও অন্যান্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একজন শিক্ষিকার পক্ষে একই দিনে দুই কেন্দ্রে সমানভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। ফলে শিশুদের প্রাথমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্যপদে নিয়োগ সম্পন্ন করে সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী।

তবে এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এলাকাবাসীর আশা, অতি শীঘ্রই বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৃথক শিক্ষিকা নিয়োগ করে পরিস্থিতির উন্নতি ঘটানো হবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top