News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওবিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ বকেয়া, প্রতিবাদে ওবিসি কল্যাণ দপ্তর ঘেরাও, কেন্দ্র থেকে বরাদ্দ আসছে না
Image

ওবিসি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ বকেয়া, প্রতিবাদে ওবিসি কল্যাণ দপ্তর ঘেরাও, কেন্দ্র থেকে বরাদ্দ আসছে না

আগরতলা, ২ মার্চ : কেন্দ্র থেকে বরাদ্দ আসছে না। ফলে, ওবিসি স্কলারশিপে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। তাই, আন্দোলনে ঝাপাবার হুশিয়ারি দিচ্ছেন তাঁরা।

২০২৪-২৫ অর্থবছরে বহু ওবিসি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত স্কলারশিপ পাননি। তাই স্কলারশিপ প্রদানের দাবিতে ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করেন ওবিসি ছাত্র ছাত্রীরা। অতিসত্বর স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের। এদিকে, অধিকর্তার দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে সংশ্লিষ্ট খাতে অর্থ বরাদ্দ না আসায় স্কলারশিপ প্রদান প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।

ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক ছাত্র বলেন, ২০২৪–২৫ অর্থবছরে বহু জনজাতি ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পোস্ট–ম্যাট্রিক স্কলারশিপ পাননি। ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ প্রদানে দীর্ঘ বিলম্বের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমস্যার মুখোমুখি হচ্ছেন। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা যে সম্পূর্ণভাবে এই বৃত্তির উপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যান। ফলে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি, সম্প্রতি তাঁরা একই দাবিতে ওবিসি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদাব করেন।

তিনি আরও জানান, অবিলম্বে বকেয়া বৃত্তি প্রদান করা হোক। যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তবে সংগঠন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

অন্যদিকে, দপ্তরের অধিকর্তা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে সংশ্লিষ্ট খাতে অর্থ বরাদ্দ না আসায় স্কলারশিপ প্রদান প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। টাকা হাতে পেলেই দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top