News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টির অভাবে ফেটে চৌচির কৃষিজমি, চরম সংকটে চাষিরা
Image

বৃষ্টির অভাবে ফেটে চৌচির কৃষিজমি, চরম সংকটে চাষিরা

আগরতলা, ২ মার্চ: টানা কয়েক মাস বৃষ্টি নেই। প্রখর রোদ আর খরার দাপটে ফেটে চৌচির হয়ে গেছে কৃষিজমি। জলের তীব্র সংকটে চরম সমস্যায় পড়েছেন লাঠিয়াছড়া ভিলেজ-এর কৃষকরা।

জানা গেছে, জম্পুইজলা ব্লকের লাঠিয়াছড়া ভিলেজ এলাকায় শত শত কানি চাষের জমি জলের অভাবে শুকিয়ে কাঠ হয়ে পড়ে আছে। জমির উপরিভাগে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেকেই ইতিমধ্যে বীজ বপন করেছিলেন, কিন্তু পর্যাপ্ত জল না পাওয়ায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকায় সেচ ব্যবস্থার পর্যাপ্ত সুযোগ নেই। বৃষ্টির জলের উপরই নির্ভর করে চাষাবাদ করতে হয়। কিন্তু চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় ধানসহ বিভিন্ন ফসলের চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আর্থিক দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের।

কৃষকদের একাংশ জানিয়েছেন, দ্রুত বিকল্প সেচ ব্যবস্থা ও সরকারি সহায়তা না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, খরা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হোক।

এলাকার কৃষকরা এখন আকাশের দিকেই তাকিয়ে রয়েছেন, বৃষ্টির আশায়।

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top